পাবলিক বিশ্ববিদ্যালয়ভর্তি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

আবেদনের যোগ্যতা

১। ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। এসএসসি/সমমান জিপিএঃ জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড।
৩। এইচএসসি/সমমান জিপিএঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজী এ চার বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ (চার) সহ মোট ন্যূনতম জিপিএ ১৮.০০ (আঠারো) থাকতে হবে।
৪। O Level ও A Level শিক্ষার্থীদের জন্য: ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। ‘A’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘B’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।
৫। বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ খ্রি. এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ২৪,০০০ (চব্বিশ হাজার) জন প্রার্থী প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার দেওয়ার পর যোগ্য প্রার্থীরা নির্বাচনী (লিখিত) পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পাবে।

রুয়েট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্টতারিখসময়
আবেদন শুরু০৪ জানুয়ারী ২০২৫সকাল ১০: ০০ টা
আবেদন শেষ১৪ জানুয়ারী ২০২৫রাত ১১: ৫৯ টা
প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ২৪ জানুয়ারী ২০২৫রাত ১১: ৫৯ টা
প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৫ জানুয়ারী ২০২৫
প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষা০৮ ফেব্রুয়ারী ২০২৫সময় ওয়েবসাইটে প্রকাশ করা হবে
নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ১৩ ফেব্রুয়ারী ২০২৫
নির্বাচনী (লিখিত) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ১৬ ফেব্রুয়ারী ২০২৫
নির্বাচনী (লিখিত) পরীক্ষা২০ ফেব্রুয়ারী ২০২৫সকাল ১০: ০০ টা
নির্বাচনী (লিখিত) পরীক্ষার ফলাফল প্রকাশ০৮ মার্চ

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার বিষয়, নম্বর ও সময়

বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
গণিত৩০৩০
পদার্থবিদ্যা৩০৩০
রসায়ন৩০৩০
ইংরেজি১০১০
মোট১০০১০০
সময় ১ ঘণ্টা

নির্বাচনী (লিখিত) পরীক্ষার বিষয়, নম্বর ও সময়

বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
গণিত১০১০০
পদার্থবিদ্যা১০১০০
রসায়ন১০১০০
ইংরেজি৫০
মোট৩৫৩৫০
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

খ ইউনিটের শিক্ষার্থীদের আরও ১০০ নম্বরের মুক্ত হস্ত অংকন পরীক্ষা দিতে হবে। সময় ১ ঘণ্টা।

আবেদন ফী

  • ক ( ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি) ইউনিট – ১২৫০ টাকা
  • খ (ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচার) ইউনিট- ১৪৫০ টাকা

আবেদনের ওয়েবসাইটঃ admission.ruet.ac.bd

আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.