রেজাল্ট

এইচএসসি রেজাল্ট ২০২৬ – SMS ও অনলাইনে ফল দেখার নিয়ম

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১১টায় প্রকাশিত হবে। এই পোস্টে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবেন এবং জিপিএ কিভাবে হিসাব করবেন, দুটোই ধাপে ধাপে দেওয়া হলো।

এইচএসসি রেজাল্ট ২০২৬: প্রকাশের সময় ও স্থান

বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল প্রকাশ অনুষ্ঠান হবে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল পাওয়া যাবে।

বিষয়তথ্য
পরীক্ষাএইচএসসি ও সমমান ২০২৬
ফল প্রকাশের তারিখ৩১ অক্টোবর ২০২৬
সময়সকাল ১১টা
স্থানআন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
পুনঃনিরীক্ষণের আবেদন১ নভেম্বর – ৭ নভেম্বর ২০২৬ (অনলাইনে)

এইচএসসি রেজাল্ট দেখার ৩টি উপায়

তিনটি মাধ্যমে ফল জানা যাবে:

  1. অনলাইনে: বোর্ডগুলোর কমন ওয়েবসাইট
  2. মোবাইল SMS-এ: যেকোনো অপারেটরের নম্বর থেকে
  3. শিক্ষা প্রতিষ্ঠান থেকে: প্রতিষ্ঠানের রেজাল্ট শিট দেখে

অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

ওয়েবসাইট:

ধাপগুলো:

  1. যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে Result কর্নারে প্রবেশ করুন।
  2. পরীক্ষার ধরন ও সাল (২০২৬) নির্বাচন করুন।
  3. আপনার শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।
  4. রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
  5. ফর্মে চাওয়া অন্য তথ্য থাকলে পূরণ করে সাবমিট করুন।
  6. ফলাফল ও মার্কশিট পর্দায় দেখা যাবে।

SMS-এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

যেকোনো মোবাইল নম্বর থেকে এই ফরম্যাটে মেসেজ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে:

HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল

উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করুন।

শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ড ও নিজেদের EIIN নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা চাইলে নিজের প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

ফল হাতে পেলে নিজের জিপিএ নিজেই যাচাই করে নেওয়া যায়। এসএসসি ও এইচএসসি, দুই পরীক্ষাতেই একই গ্রেডিং পদ্ধতি চলে। admissionnotice.com-এর জিপিএ ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে হিসাব করে নিতে পারবেন।

রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না হলে: পুনঃনিরীক্ষণের আবেদন

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন অনলাইনে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত নেওয়া হবে। আবেদনের নিয়ম ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.