অধিভুক্ত কলেজভর্তি

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ (চার) বছর মেয়াদি বি.এসসি. (ইঞ্জিঃ) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

আবেদনের যোগ্যতা

১। প্রার্থীকে ২০২২/২০২৩ সালের এস.এস.সি/সমমান ও ২০২৪/২০২৫ সালের এইচ.এস.সি/সমমান অথবা ২০২২ / ২০২৩ সালের GCE ‘O’ লেভেল ও 202৪/২০২৫ সালের GCE ‘A’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। পরীক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ হতে এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে GPA ৩.০০ সহ সর্বমোট কমপক্ষে GPA ৭.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে এইচ.এস.সি পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে আলাদাভাবে কমপক্ষে GPA ৩.০০ থাকতে হবে।
৩। জি.সি.ই. O লেভেলে কমপক্ষে ৩ টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি.সি.ই. A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেড সহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্টতারিখ
আবেদন শুরু০১ মার্চ ২০২৬
আবেদন শেষ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষা১৮ এপ্রিল ২০২৬, সকাল ১১ টা।

বিভাগ ও আসন সংখ্যা

বিভাগআসন সংখ্যা
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৬৩
সিভিল ইঞ্জিনিয়ারিং৬৩
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং৬৩
মোট১৮৯

ভর্তি পরীক্ষা

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিদ্যা (৩০ নম্বর), গণিত (৩০ নম্বর), রসায়ন (২০ নম্বর) এবং ইংরেজি (২০ নম্বর) বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল ১ ঘন্টা ৩০ মিনিট।

 এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট নাম্বার ২০ অর্থাৎ  এস.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA কে ২ দ্বারা ও এইচ.এস.সি/সমমান পরীক্ষার প্রাপ্ত GPA কে ২ দ্বারা গুণ করা হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ভর্তি পরিক্ষার ২ (দুই) দিন আগে admission.sec.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে।

আবেদন ফীঃ ১৫০০ টাকা

আবেদনের ওয়েবসাইটঃ admission.sec.ac.bd

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি PDF


আরও দেখুন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.