
সরকারি ডিপ্লোমাসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমে -এ ভর্তি বিজ্ঞপ্তি।
প্রথম পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৬ মে থেকে ২৫ জুন ২০২৪ পর্যন্ত।
প্রথম পর্যায়ের আবেদনের ফলাফলঃ ০১ জুলাই ২০২৪।
প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ০১ জুলাই হতে ০৫ জুলাই ২০২৪ পর্যন্ত।
দ্বিতীয় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ০৯ জুলাই হতে ১১ জুলাই ২০২৪ পর্যন্ত।
দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফলঃ ১৫ জুলাই ২০২৪।
দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ১৫জুলাই হতে ১৮ জুলাই ২০২৪ পর্যন্ত।
তৃতীয় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২২ জুলাই হতে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত।
তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফলঃ ২৯ জুলাই ২০২৪।
তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ২৯জুলাই হতে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত।
চতুর্থ পর্যায়ের ফলাফলঃ ০১ আগস্ট ২০২৪।
চতুর্থ পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ০১ আগস্ট হতে ০৩ আগস্ট ২০২৪ পর্যন্ত।
পঞ্চম পর্যায়ের ফলাফলঃ ০৪ আগস্ট ২০২৪।
পঞ্চম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ০৪ আগস্ট হতে ০৬ আগস্ট ২০২৪ পর্যন্ত।
প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ১৫ জুলাই ২০২৪।
দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৯ জুলাই ২০২৪।
তৃতীয় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ০১ আগস্ট ২০২৪।
চতুর্থ মাইগ্রেশনের ফল প্রকাশঃ ০৪ আগস্ট ২০২৪।
বিঃ দ্রঃ তৃতীয় পর্যায়ের পর আর নতুন করে আবেদনের সুযোগ নেই।
সরকারি ডিপ্লোমা গুলোতে আবেদনের যোগ্যতা
১। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে: যেকোনো শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল / এস.এস.সি(ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ছাত্রদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ২.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ এবং ছাত্রীদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ২.০০ সহ কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। “ও” লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে।
২। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে: যেকোনো শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল / এস.এস.সি(ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ছাত্রদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ২.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ এবং ছাত্রীদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ২.০০ সহ কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে।
৩। ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিংএর ক্ষেত্রে: যেকোনো শিক্ষা বোর্ড/বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে অথবা এস.এস.সি(ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় (গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানসহ) কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজিসহ ন্যূনতম ৫ টি বিষয় নিয়ে C-গ্রেড থাকতে হবে।
৪। ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-লাইভস্টক ও ডিপ্লোমা-ইন-ফিসারিজ এর ক্ষেত্রে: যেকোনো শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল / এস.এস.সি ( ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে।
অনলাইনে আবেদনকারী সরকারী প্রতিষ্ঠানে সর্বোচ্চ সরকারী ১৫ টি প্রতিষ্ঠান/টেকনোলজির পছন্দক্রম নির্বাচন করতে পারবে এবং প্রতি শিফটের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদনের জন্য ১৬২/- (একশত বাষট্টি টাকা মাত্র) ও উভয় শিফটের (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদনের জন্য ৩২৪/- (তিনশত চব্বিশ টাকা মাত্র) মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ,রকেট,উপায়,ট্যাপ এবং ওকে ওয়ালেট এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
যেভাবে আবেদন করবেন


পেমেন্ট কোড


ওয়েবসাইট লিংকঃ btebadmission.gov.bd
আরও দেখুনঃ অনলাইনে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন



