
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ও মহিলা) যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পোস্টে আমরা আবেদনের নিয়ম, যোগ্যতা, শারীরিক মাপ এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
একনজরে সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) |
| পদের নাম | সৈনিক (সাধারণ ট্রেড – GD ও টেকনিক্যাল ট্রেড – TT) |
| আবেদন শুরু | ০৪ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ২৫ জানুয়ারি ২০২৬ |
| আবেদনের মাধ্যম | এসএমএস ও অনলাইন |
| আবেদন ফি | মোট ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি ২০০/- + রেজিস্ট্রেশন ফি ১০০/-) |
| অফিসিয়াল ওয়েবসাইট | sainik.teletalk.com.bd |
সৈনিক পদে আবেদনের যোগ্যতা
সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা থাকতে হবে।
১. সাধারণ ট্রেড (GD) – পুরুষ ও মহিলা
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ (GPA 3.00) পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছর থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
২. টেকনিক্যাল ট্রেড (TT) – পুরুষ ও মহিলা
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান বিভাগ)/ভোকেশনাল থেকে নূন্যতম জিপিএ-৩.০০ পেতে হবে। সেই সাথে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে নূন্যতম ৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।
- বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
(বিদ্রঃ উভয় পদের জন্যই এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে)
শারীরিক যোগ্যতা
| বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
|---|---|---|
| উচ্চতা (নূন্যতম) | ৫ ফুট ৫ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ ফুট ৪ ইঞ্চি) | ৫ ফুট ১ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ ফুট ০ ইঞ্চি) |
| ওজন (নূন্যতম) | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) | ৪৭ কেজি (১০৪ পাউন্ড) |
| বুক (স্বাভাবিক) | ৩০ ইঞ্চি | ২৮ ইঞ্চি |
| বুক (স্ফীত) | ৩২ ইঞ্চি | ৩০ ইঞ্চি |
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস পাঠাতে হবে এবং পরবর্তীতে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
ধাপ ১: ১ম এসএমএস (আবেদন)
মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
সাধারণ ট্রেড (GD) এর জন্য:SAINIK <Space> 1st Three Letters of SSC Board <Space> Roll <Space> Passing Year <Space> District Code
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: SAINIK DHA 236098 2018 40
টেকনিক্যাল ট্রেড (TT) এর জন্য:SAINIK <Space> 1st Three Letters of SSC Board <Space> Roll <Space> Passing Year <Space> District Code <Space> Trade Code <Space> Exam Center Code
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
(বিদ্রঃ জেলা কোড, ট্রেড কোড এবং এক্সাম সেন্টার কোড নিচে দেওয়া বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলে পাওয়া যাবে)
ধাপ ২: ২য় এসএমএস (ফি প্রদান)
প্রথম এসএমএস পাঠানোর পর একটি পিন (PIN) নম্বর সম্বলিত ফিরতি এসএমএস আসবে। এরপর ফি জমা দেওয়ার জন্য টাইপ করুন:
SAINIK <Space> YES <Space> PIN Number <Space> Contact Mobile Number
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: SAINIK YES 894098 017xxxxxxxx
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে এসএমএস পাঠাতে হবে।
ধাপ ৩: অনলাইন আবেদন ফরম পূরণ
এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার পর একটি User ID এবং Password পাওয়া যাবে। এটি ব্যবহার করে sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ৩০০x৩০০ পিক্সেলের ছবি আপলোড করতে হবে।
জেলা কোড ও ট্রেড কোড
সঠিকভাবে আবেদনের জন্য আপনার নিজ জেলার কোড এবং টেকনিক্যাল ট্রেডের কোড জানা জরুরি। বিজ্ঞপ্তির ৩য় পৃষ্ঠায় জেলা কোড এবং ২য় পৃষ্ঠায় ট্রেড কোড উল্লেখ করা আছে। ভুল কোড ব্যবহার করলে আবেদন বাতিল হতে পারে। ( পোস্টের নিচে বিজ্ঞপ্তির পিডিএফ পেয়ে যাবেন)
প্রবেশপত্র ডাউনলোড
আবেদনের পর যোগ্য প্রার্থীদের পরীক্ষার ৭২ ঘণ্টা পূর্বে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে।
সতর্কবার্তা
সেনাবাহিনীতে ভর্তির জন্য কোন প্রকার অর্থ লেনদেন নিষিদ্ধ। প্রতারক চক্র থেকে দূরে থাকুন। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনাবাহিনীতে নিয়োগ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ



