
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (পূর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজ) ভর্তির জন্য আবেদন প্রত্যাহারকৃত শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর থেকে আগামী সাত দিন ভর্তি আবেদন বাতিলকৃত শিক্ষার্থীদের রিফান্ড (টাকা ফেরত) পূর্ণাঙ্গ আবেদন করা যাবে। সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন সূত্রে জানা যায়, সকল বিভাগে মিলিয়ে মোট ২৭৬০ জন শিক্ষার্থী ভর্তি বাতিল ও রিফান্ড চেয়ে অনলাইনে আবেদন করেছে।
যারা রিফান্ড চেয়ে অনলাইনে আবেদন করেছেন তাদেরকে ভর্তির নতুন ওয়েবসাইটে গিয়ে Refund Request অপশনে ক্লিক করে এসএসসি ও এইচএসএসসি রোল, বিকশ নাম্বার দিয়ে আবার আবেদন করতে হবে।
শিক্ষার্থীরা ভর্তির আবেদনের সময় ৮০০ টাকা জমা করেছিলো। তবে এখন বিভিন্ন চার্জ কেটে নেওয়ার পর শিক্ষার্থীরা ৭৩৪ টাকা ফেরত পাবে।
ওয়েবসাইট- dcuadmission.org
আরও দেখুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (৭ কলেজ) সাবজেক্ট চয়েস সম্পর্কে বিস্তারিত



