পলিটেকনিক

সরকারি পলিটেকনিক ডিপ্লোমা পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক ও ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রম সরকারি পলিটেকনিক সমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ডিপ্লোমা ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

বিষয়তারিখ, সময়
ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ৩০/০৭/২০২৫ থেকে ১৪/০৮/২০২৫
আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড২১/০৮/২০২৫ থেকে ২৮/০৮/২০২৫
ভর্তি পরীক্ষা২৯/০৮/২০২৫, সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত
১ম পর্যায়ের ফলাফল প্রকাশ০৪/০৯/২০২৫
১ম পর্যায়ের নিশ্চায়ন০৪/০৯/২০২৫ থেকে ০৭/০৯/২০২৫
১ম পর্যায়ের মাইগ্রেশন০৯/০৯/২০২৫
অপেক্ষমান তালিকা হতে ২য় পর্যায়ের ফলাফল প্রকাশ০৯/০৯/২০২৫
২য় পর্যায়ের নিশ্চায়ন০৯/০৯/২০২৫ থেকে ১০/০৯/২০২৫
১ম ও ২য় পর্যায়ের নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ১১/০৯/২০২৫
১ম ও ২য় পর্যায়ের নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি১৪/০৯/২০২৫ থেকে ১৫/০৯/২০২৫
ক্লাস শুরু১৫/০৯/২০২৫
প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ২২/০৯/২০২৫ থেকে ২৩/০৯/২০২৫
অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের ইউজার লগইন করে পছন্দক্রম পরিবর্তন২৩/০৯/২০২৫ থেকে ২৪/০৯/২০২৫
অপেক্ষমান তালিকা হতে শূন্য আসনের প্রেক্ষিতে ৩য় পর্যায়ের ফলাফল প্ৰকাশ২৫/০৯/২০২৫
৩য় পর্যায়ের ভর্তি নিশ্চায়ন২৫/০৯/২০২৫ থেকে ২৭/০৯/২০২৫
৩য় পর্যায়ের নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ২৮/০৯/২০২৫
৩য় পর্যায়ের নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি২৯/০৯/২০২৫

সরকারি পলিটেকনিকে আবেদনের যোগ্যতা

শিক্ষাক্রমভর্তির যোগ্যতা
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট):
টেকনোলজিসমুহঃ অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, সিভিল (উড), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ফুড, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সার্ভেয়িং, টেলিকমিউনিকেশন, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট, ক্যাডেস্ট্রাল টপোগ্রাফিক সার্ভে এন্ড ল্যান্ড ইনফরমেশন, ডিজওইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং এবং মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি।

ডিপ্লোমা-ইন -ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১ম ও ২য় শিফট):

ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট):
স্পেশালাইজেশনসমুহঃ ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, অ্যাপারেল ম্যানুফেকচারিং, জুট, টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং, ফ্যাশন ডিজাইন।
যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এস.এস.সি/দাখিল/এস.এস.সি(ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষা অথবা ‘ও’ লেভেল পরীক্ষায় ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এস.এস.সি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য:
ছাত্র/ছাত্রী: সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ২.০০ সহ ন্যূনতম জিপিএ ৩.০০;

‘ও’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য:
ছাত্র/ছাত্রী: একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে ।
ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং:
টেকনোলজিসমুহঃ মেরিন টেকনোলজি এবং শিপ বিল্ডিং টেকনোলজি
যে কোন শিক্ষা বোর্ড / বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে অথবা এস.এস.সি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় (গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানসহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ নিয়ে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজিসহ ৫ টি বিষয় নিয়ে ন্যূনতম C-গ্রেডে O-Level সনদপ্রাপ্ত শিক্ষার্থীগণও আবেদন করতে পারবে।
খ) বয়সঃ আবেদনের তারিখে সর্বোচ্চ ১৮ বছর।
গ) শারীরিক যোগ্যতাঃ
উচ্চতা: ছাত্রদের জন্য ন্যূনতম ৫ ফিট ৪ ইঞ্চি এবং ছাত্রীদের জন্য ন্যূনতম ৫ ফিট ২ ইঞ্চি হতে হবে।
দৃষ্টিশক্তি: ন্যূনতম ৬/৬ চশমাসহ হতে হবে।
ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI (Body Mass Index) চার্ট
মোতাবেক হতে হবে।
BMI: সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৫ হতে হবে, যেমন: উচ্চতা ৫’২” এর জন্য ওজন: ৪৩-৫৭ কেজি; ৫’ ৪” এর জন্য ৪৫-৬৬ কেজি; ৫’৬” এর জন্য ৪৮-৭১ কেজি; ৫’৮” এর জন্য ৫০-৭৫ কেজি; ৫’ ১০” এর জন্য ৫৪-৮০ কেজি; ৬’ এর জন্য ৫৬-৮৪ কেজি হতে হবে। স্বীকৃত চিকিৎসক হতে মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ ও হিয়ারিং ফিটনেস সনদপ্রাপ্ত হতে হবে।
উল্লেখ্য, মেরিন ও শিপ বিল্ডিং টেকনোলজিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের CDC (Continuous Discharge Certificate) পাওয়ার ন্যূনতম যোগ্যতাকে ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে।
ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার
ডিপ্লোমা-ইন-ফরেস্টি
ডিপ্লোমা-ইন-ফিসারিজ
ডিপ্লোমা-ইন-লাইভস্টক
যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল / এস.এস.সি (ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত অথবা ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড ও অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

বিষয়নম্বর
বাংলা ১০
ইংরেজি১০
গণিত২০
বিজ্ঞান ( পদার্থ ও রসায়ন)২০
অ্যাপটিটিউড টেস্ট১০
মোট৭০
এসএসসি জিপিএ ৩০
সর্বমোট স্কোর১০০

আবেদনের ওয়েবসাইট- btebadmission.gov.bd

যে ভাবে আবেদন করবেন বিস্তারিত দেখতে ডাউনলোড পিডিএফ বাটনের ক্লিক করুন

আরও দেখুন অনলাইনে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.