অধিভুক্ত কলেজভর্তি

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ২০২৪- ২৫ ইং শিক্ষাবর্ষে ৪(চার) বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপ সহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদী বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড (কারিগরী শিক্ষা বোর্ড ব্যতিত) অথবা দেশের বাইরে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হইতে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি অথবা সমমান (শুধুমাত্র মাদ্রাসা বোর্ড) এর পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি সহ উক্ত পরীক্ষায় মোট জিপিএ ৮(আট) গ্রেড থাকতে হবে এবং আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। উপজাতী প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭(সাত) এবং আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৩.০০।

Admission Calendar 2024-25

নিটোর ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্টতারিখসময়
আবেদন শুরু১৬ জানুয়ারী ২০২৫
আবেদন শেষ১৬ মার্চ ২০২৫রাত ১১: ৫৯ টা
প্রবেশপত্র সংগ্রহ২৪ এপ্রিল – ০১ মে ২০২৫রাত ১১: ৫৯ টা
ভর্তি পরীক্ষা০২ মে ২০২৫সকাল ১০.০০ টা

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

বিষয়নম্বর
পদার্থ বিজ্ঞান৩০
রসায়ন৩০
জীববিজ্ঞান৩০
ইংরেজি
সাধারণ জ্ঞান
মোট১০০
প্রত্যেক সঠিক উত্তরের জন্য ০১(এক) নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

আবেদন ফী–  ১০০০/- (এক হাজার) টাকা।

আবেদনের ওয়েবসাইটঃ nitorbd.bigmsoft.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.