ভর্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরিক্ষার সময়সূচী ও নির্দেশিকা ২০২৫-২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার সময়সূচী ও ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ভর্তি পরিক্ষা ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।

ভর্তি নির্দেশিকা

  • OMR ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। OMR ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত OMR ফরম দেয়া হবে না। OMR ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেয়া, ষ্টেপলার বা Pin-up করা এবং ফরমের উপর পানি ফেলা যাবে না।
  • ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট ও প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট ঘর যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে OMR Sheet ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
  • পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
  • পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের ন্যূনতম ১০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইজ নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
  • ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

জাবি ভর্তি পরিক্ষার সময়সূচী

ভর্তি ওয়েবসাইটঃ ju-admission.org

সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.