অন্যান্য

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাচ্–বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি আবেদন ২০২৪

২০২৪ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশীদের মাসিক ২৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করবে ডাচ্–বাংলা ব্যাংক।

আবেদন শুরু: ১৪ মে ২০২৪
আবেদন শেষ: ৮ জুন ২০২৪
প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১২ জুন ২০২৪।
বাছাই করা শিক্ষার্থীদের অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪।

আবেদন যোগ্যতা

১। সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ৫ থাকতে হবে।
২। গ্রামীণ/ অনগ্রসর অঞ্চলের স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ সর্বনিম্ন ৪.৮৩ থাকতে হবে।

বৃত্তির পরিমাণ ও সময়কালঃ মাসিক ২৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার দেওয়া হবে।

বৃত্তির অন্যান্য শর্তাবলী:

১। যে সব শিক্ষার্থী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
২। গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

আবেদন করতে যা যা লাগবেঃ

১। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
২। আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
৩। এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট app.dutchbanglabank.com/DBBLDcholarship এর মাধ্যমে আবেদন করতে হবে।

প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে Primary Selection Letter ও নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাই করতে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত উপস্থিত হতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি

ডাচ্–বাংলা

আরও দেখুনঃ
প্রাণিসম্পদ অধিদপ্তে চাকরি বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.