কলেজ ভর্তিভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬: তারিখ, সময় ও অ্যাডমিট কার্ড ডাউনলোড নির্দেশিকা

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) কর্তৃক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে দেওয়া হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি

পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৬, শনিবার
পরীক্ষার সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা
পরীক্ষার স্থান: অ্যাডমিট কার্ডে উল্লিখিত কলেজ কেন্দ্র
✅ পরীক্ষার্থীকে অবশ্যই সকাল ১০:১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রায় সাড়ে চার লক্ষ পরীক্ষার্থী দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষায় অংশ নেবে।

এডমিট কার্ড ডাউনলোড

অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়কাল: ১১ এপ্রিল ২০২৬ থেকে ২৪ এপ্রিল ২০২৬

কীভাবে ডাউনলোড করবেন:
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যান: www.nu.ac.bd/admissions
২. "Applicant Login (Honours Login)" অপশনে ক্লিক করুন।
৩. আপনার Application ID ও PIN দিয়ে লগইন করুন।
৪. অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন ও প্রিন্ট নিন।

বিকল্পভাবে ওয়েবসাইটের Honours Tab-এর "Admit Card Download" অপশন থেকেও ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

🔹 পরীক্ষার কমপক্ষে তিন দিন আগে কলেজ কেন্দ্রে গিয়ে অথবা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিন।
🔹 পরীক্ষায় অবশ্যই অ্যাডমিট কার্ড ও HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
🔹 অ্যাডমিট কার্ডে উল্লিখিত সকল নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

দ্রুত তথ্য

বিষয়বিস্তারিত
পরীক্ষার তারিখ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়সকাল ১১টা – দুপুর ১২টা
অ্যাডমিট কার্ড ডাউনলোড১১–২৪ এপ্রিল ২০২৬
ওয়েবসাইটwww.nu.ac.bd/admissions
মোট কেন্দ্র১৩৮টি
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Admissionnotice.com ফলো করুন।

আরও দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.