জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

আবেদন শুরু: ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে
আবেদন শেষ: ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আবেদন ফী: ১০০০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে আবেদনের যোগ্যতা

শাখাএসএসসি জিপিএএইচএসসি জিপিএমোট জিপিএ
বিজ্ঞান ও
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (ভোকেশনাল )
২.২৫২.০০৪.৭৫
ব্যবসায় শিক্ষা ও
, HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিপ্লোমা-ইন-কমার্স
২.০০২.০০৪.৫০
মানবিক২.০০২.০০৪.৫০
  1. বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড /উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা/ব্যবসায় শিক্ষা শাখা/বিজ্ঞান শাখা থেকে ২০২৩ / ২০২৪/২০২৫ সালের HSC ও সমমান পরীক্ষায় এবং ২০২১ / ২০২২ / ২০২৩ সালের SSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে i) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ১ নং এর শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
  3. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩/২০২৪ / ২০২৫ সালের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ন্যূনতম সিজিপিএ ২.০০ (সিজিপিএ স্কেল ৫.০ এ পরিবর্তীত করে) এবং ২০১৯ / ২০২০ / ২০২১ সালের SSC ও সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  4. ২০২১/২০২২/২০২৩ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২৩/২০২৪ / ২০২৫ সালের A-Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ১০০০/- (আটশত) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ০১ ফেব্রুয়ারী ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্স সমূহ-

  1. Bachelor of Business Administration (BBA)
  2. Bachelor of Education (BEd)
  3. Bachelor of Fine Arts (BFA)
  4. Apparel Manufacture and Technology (AMT)
  5. Fashion Design and Technology (FDT)
  6. Knitwear Manufacture and Technology (KMT)
  7. Computer Science and Engineering (CSE)
  8. Electronics and Communication Engineering (ECE)
  9. Tourism and Hospitality Management (THM)
  10. Theatre and Media Studies (TMS)
  11. B.Sc. Honour’s in Textile Science and Technology
  12. BBA in Aviation Management
  13. BSc in Aeronautical and Aviation Science

প্রফেশনাল কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ পিডিএফ ডাউনলোড

আরও দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.