
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ২০২৪- ২৫ ইং শিক্ষাবর্ষে ৪(চার) বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপ সহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদী বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড (কারিগরী শিক্ষা বোর্ড ব্যতিত) অথবা দেশের বাইরে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হইতে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি অথবা সমমান (শুধুমাত্র মাদ্রাসা বোর্ড) এর পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি সহ উক্ত পরীক্ষায় মোট জিপিএ ৮(আট) গ্রেড থাকতে হবে এবং আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে। উপজাতী প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭(সাত) এবং আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৩.০০।
নিটোর ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| ইভেন্ট | তারিখ | সময় |
|---|---|---|
| আবেদন শুরু | ১৬ জানুয়ারী ২০২৫ | |
| আবেদন শেষ | ১৬ মার্চ ২০২৫ | রাত ১১: ৫৯ টা |
| প্রবেশপত্র সংগ্রহ | ২৪ এপ্রিল – ০১ মে ২০২৫ | রাত ১১: ৫৯ টা |
| ভর্তি পরীক্ষা | ০২ মে ২০২৫ | সকাল ১০.০০ টা |
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
| বিষয় | নম্বর |
|---|---|
| পদার্থ বিজ্ঞান | ৩০ |
| রসায়ন | ৩০ |
| জীববিজ্ঞান | ৩০ |
| ইংরেজি | ৫ |
| সাধারণ জ্ঞান | ৫ |
| মোট | ১০০ |
আবেদন ফী– ১০০০/- (এক হাজার) টাকা।
আবেদনের ওয়েবসাইটঃ nitorbd.bigmsoft.com



