কলেজ ভর্তিভর্তি

হলি ক্রস কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজ।

আবেদন ফীঃ ৪০০ টাকা।

আবেদনের ন্যূনতম যোগ্যতা:

বিজ্ঞান বিভাগ- GPA- 5.00 (অবশ্যই এসএসসি তে উচ্চতর গণিত ও বায়োলজি থাকতে হবে)।
মানবিক বিভাগ- GPA- 3.00 
ব্যবসায় শিক্ষা বিভাগ- GPA- 4.00

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে- GPA- 4.25
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে- GPA- 4.00

হলি ক্রস কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্টতারিখ
আবেদন শুরু৩০ জুলাই ২০২৫ থেকে
আবেদন শেষ ০৩ আগস্ট ২০২৫ পর্যন্ত।
আসন বিন্যাস প্রকাশ০৭ আগস্ট ২০২৫ বিকাল ৫ টা।
ভর্তি পরীক্ষার তারিখ (বিজ্ঞান বিভাগ)০৮ আগস্ট ২০২৫
ভর্তি পরীক্ষার তারিখ (মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ)০৯ আগস্ট ২০২৫
ফলাফল প্রকাশ১৪ আগস্ট ২০২৫
ভর্তির তারিখ১৫, ১৬ আগস্ট ২০২৫

ভর্তিপরীক্ষার বিষয়সমূহ :

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল , পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যন্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।

আরও দেখুন এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ২০২৫

আসন সংখ্যা:

বিজ্ঞান বিভাগ- ৭৮০ টি।
মানবিকবিভাগ- ২৬০ টি।
ব্যবসায় শিক্ষা বিভাগ- ২৭০ টি ।

পরীক্ষাসংক্রান্ত তথ্য

  • পরীক্ষার দিন জমা দিতে হবে-
    • ডাউনলোডকৃত আবেদন ফর্ম (বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে)
    •  এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
    • অনলাইন রেজাল্টের (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) কপি। (সবগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে Application ID No. লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিবে।
  • পরীক্ষা হলে সঙ্গে রাখতে হবে: Permit Slip, কলম, পেন্সিল, রাবার ও স্কেল, একটি Clear File – এ আনতে হবে।

আবেদনের ওয়েবসাইটঃ hcc.edu.bd

অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন

হলি ক্রস কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.