পলিটেকনিক

সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি

সরকারি পলিটেকনিকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি।

প্রথম পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৬ মে থেকে ২৫ জুন ২০২৪ পর্যন্ত।
প্রথম পর্যায়ের আবেদনের ফলাফলঃ ০১ জুলাই ২০২৪।
প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ০১ জুলাই হতে ০৫ জুলাই ২০২৪ পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ০৯ জুলাই হতে ১১ জুলাই ২০২৪ পর্যন্ত।
দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফলঃ ১৫ জুলাই ২০২৪।
দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ১৫জুলাই হতে ১৮ জুলাই ২০২৪ পর্যন্ত।

তৃতীয় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২২ জুলাই হতে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত।
তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফলঃ ২৯ জুলাই ২০২৪।
তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ২৯জুলাই হতে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত।

চতুর্থ পর্যায়ের ফলাফলঃ ০১ আগস্ট ২০২৪।
চতুর্থ পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ০১ আগস্ট হতে ০৩ আগস্ট ২০২৪ পর্যন্ত।

পঞ্চম পর্যায়ের ফলাফলঃ ০৪ আগস্ট ২০২৪।
পঞ্চম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নঃ ০৪ আগস্ট হতে ০৬ আগস্ট ২০২৪ পর্যন্ত।

প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ১৫ জুলাই ২০২৪।
দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৯ জুলাই ২০২৪।
তৃতীয় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ০১ আগস্ট ২০২৪।
চতুর্থ মাইগ্রেশনের ফল প্রকাশঃ ০৪ আগস্ট ২০২৪।

বিঃ দ্রঃ তৃতীয় পর্যায়ের পর আর নতুন করে আবেদনের সুযোগ নেই।

সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আবেদনের যোগ্যতা

যেকোনো শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল / এস.এস.সি(ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ছাত্রদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ২.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ এবং ছাত্রীদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ২.০০ সহ কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। “ও” লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেকোন একটি বিষয়ে ‘সি’ গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে।

অনলাইনে আবেদনকারী সরকারী প্রতিষ্ঠানে সর্বোচ্চ সরকারী ১৫ টি প্রতিষ্ঠান/টেকনোলজির পছন্দক্রম নির্বাচন করতে পারবে এবং প্রতি শিফটের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদনের জন্য ১৬২/- (একশত বাষট্টি টাকা মাত্র) ও উভয় শিফটের (প্রযোজ্য ক্ষেত্রে) আবেদনের জন্য ৩২৪/- (তিনশত চব্বিশ টাকা মাত্র) মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ,রকেট,উপায়,ট্যাপ এবং ওকে ওয়ালেট এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদন করার ওয়েবসাইট লিংকঃ btebadmission.gov.bd

যে ভাবে আবেদন করবেন বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আর্টিকেল পড়ুন

Back to top button

Alert!

Don't use any ads blocker. Otherwise your ip will be block for our website. you can't read any post.